লিবিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাছ তৃতীয়
লিবিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ আনাছ তৃতীয় স্থান অর্জন করেছেন। এর আগে তিনি সৌদি আরবে প্রথম স্থান অর্জন করেছিলেন। হাফেজ আনাছ শায়খ নেছার আহমদ আন-নাছিরী প্রতিষ্ঠিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার যাত্রাবাড়ী শাখার ছাত্র। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার লুপাড়া গ্রামে। তিনি হাফেজ মাওলানা আতিকুর রহমানের ছেলে। লিবিয়ার এই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে লিবিয়া, দ্বিতীয় হয়েছে ঘেনিয়া, তৃতীয় বাংলাদেশ, চতুর্থ ইয়েমেন এবং পঞ্চম জার্মানির হাফেজ। ১৩তম লিবিয়া আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর আসরে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রতিযোগী ছিলেন হাফেজ আনাছ বিন আতিক। নিজ ছাত্রের এই কৃতিত্ব প্রসঙ্গে হাফেজ নেছার আহমদ আন-নাছিরী বলেন, এটা শুধু হাফেজ আনাছের কৃতিত্ব নয়, সে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বিশ্ব দরবারে। আমার ছাত্ররা এভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করুক সেই দোয়া করি। হাফেজ আনাছের সর্বাত্মক সাফল্য কামনা করছি। বিডিপ্রতিদিন/কবিরুল/সোহাগ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।