৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে রবিবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দোয়া অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। শুক্রবার রাতে বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এই তথ্য নিশ্চিত করেন। প্রাপ্ত তথ্যমতে, আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বয়ান করবেন মাওলানা আব্দুল আজিম (ভারত), যোহরের পরে বয়ান করবেন মাওলানা শরিফ (ভারত) বাংলা তরজমা-মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়ান-মাওলানা ওসমান (পাকিস্তান), বাংলা তরজমা-মাওলানা আজিম উদ্দিন। বয়ানের পরে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। মাগরিবের পরে বয়ান-মুফতি ইয়াকুব (ভারত), বাংলা তরজমা-মাওলানা মনির বিন ইউসুফ। রবিবার ফজরের পরে বয়ান- মুফতি মাকসুদ (ভারত), বাংলা তরজমা-মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), বাংলা তরজমা-মাওলানা মনির বিন ইউসুফ। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।