BD Highlights
ইসলাম

জোড় ইজতেমায় চার দিনে ৪ মুসল্লির মৃত্যু

জোড় ইজতেমায় চার দিনে ৪ মুসল্লির মৃত্যু

তুরাগ নদের তীরে চলমান জোড় ইজতেমায় মো. শহিদুল ইসলাম (৬৫) নামে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সিরাজগঞ্জ সদর থানার বাসিন্দা ছিলেন। এই নিয়ে জোড় ইজতেমার চার দিনে চার মুসল্লির মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকালে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, টঙ্গীর তুরাগ নদের তীরে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার চতুর্থ দিনে আমল করার সময় শহিদুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। পরে তার ছেলের মাধ্যমে আশুলিয়ার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। মারা যাওয়া বাকি তিন মুসল্লি হলেন ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম আকন্দ (৭২), রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫) ও দিনাজপুর সদর থানা শহরের মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮)। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর প্রস্তুতি পর্বের পাঁচ দিনের জোড় ইজতেমা চলছে। এই জোড় ইজতেমা ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে, যা শেষ হবে ৩ ডিসেম্বর।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ইসলাম

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন