বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮ দেশের মুরব্বি অংশগ্রহণ করেছেন। প্রায় দুই লাখ মানুষের উপস্থিতিতে শুক্রবার পাঁচ দিনব্যাপী এ জোড় শুরু হয়। এই জোড় ইজতেমায় গত একদিনে একজন মুসল্লি মারা গেছেন। তার নাম আব্দুল হাকিম আকন্দ (৭২)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা। শনিবার প্রথম পর্বের আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জোড় ইজতেমায় প্রায় দুই লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন। শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন মেহমান উপস্থিত ছিলেন। তাদের মধ্যে- ইয়েমেন থেকে ২৭, নরওয়ে থেকে ১, পাকিস্তান থেকে ৬১, সৌদি আরব থেকে ১৪, সিরিয়া থেকে ১, অস্ট্রেলিয়া থেকে ১৩, ইংল্যান্ড থেকে ৯, কিরিগিজস্তান থেকে ১৭, সিয়েরালিওন থেকে ২, জার্মানি থেকে ২, জাপান থেকে ২, যুক্তরাষ্ট্র থেকে ২, ইতালি থেকে ৫, কানাডা থেকে ৩, আফগানিস্তান থেকে ৭, ভারত থেকে ৮৯, চীন থেকে ১ ও দুবাই থেকে ১ জন রয়েছেন। তিনি আরও জানান, বর্তমানে পুরো জোড়ে উপস্থিত রয়েছেন প্রায় দুই লাখ মুসল্লি। তারা সবাই তাবলিগের তিন চিল্লার সাথি ও সময় লাগানো ওলামা। এর আগে শুক্রবার জুমার নামাজ পড়েছেন প্রায় আড়াই লাখ মুসল্লি। হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার জোড় ইজতেমায় বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের রাইব্যান্ডের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টার পর থেকে চলে কারগুজারির আমল। বাদ আসর বয়ান করবেন মাওলানা ফারুক। বাদ মাগরিব আম বয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহিম দেউলা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।