টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বীদের গুরুত্বপূর্ণ বয়ান ও জিকির আসগারের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। দাওয়াত ও তাবলীগের শুরায়ী নেজামের অধীনে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে এই জোড় ইজতেমা। ৩ ডিসেম্বর দোয়ার মাধ্যমে শেষ হবে জোড় ইজতেমা। প্রতিবছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড়ের আয়োজন করা হয়। এই জোড় ইজতেমায় দেশ বিদেশি ৩ চিল্লার সাথী ও কমপক্ষে ১ চিল্লায় সময় লাগানো আলেমরা অংশ নেন। কালিমা, নামাজ ও যিকির, ইকরামুল মুসলিমিন, তাসহীহেনিয়ত ও তাবলীগের ৬ উসূলের (মৌলিক বিষয়ে) উপর বাদ ফজর গুরুত্বপূর্ণ বয়ান করেন পাকিস্তানের নাঈম শাহ সাহেব। এরপর কারগুজারীর আমল হয়। পরে জুমার নামাজ পড়ান কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের। বাদ জুমা বয়ান করেন মাওলানা রবিউল হক, বাদ আছর বয়ান করবেন মাওলানা ওমর ফারুক, বাদ মাগরিব কারগুজারী আমল হওয়ার কথা রয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দর হাবিবুর রহমান ও পূর্ব থানার ওসি কায়সার আহমেদ বলেন, জোড় ইজতেমা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের সেবায় নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। ময়দান ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, প্রথম পর্বের জোড় ইজতেমায় অংশগ্রহণ করছেন মাওলানা জোবায়েরপন্থিরা। এরপর ২০ ডিসেম্বর (শুক্রবার) থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থিরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।