BD Highlights
ইসলাম

দেশে ফিরেছেন ২৩৬৫৯ বাংলাদেশি হাজি, মৃত্যু ২৯

দেশে ফিরেছেন ২৩৬৫৯ বাংলাদেশি হাজি, মৃত্যু ২৯
হজ পালন শেষে সৌদি আরব থেকে এ (রবিবার) পর্যন্ত দেশে ফিরেছেন মোট ২৩ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হাজি। এছাড়াও পবিত্র হজ চলাকালে সৌদি আরবে কমপক্ষে ২৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। হজ অফিসের একজন কর্মকর্তা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের একটি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের দু’টি-মোট চারটি ফ্লাইট আজ ৮২২ জন হাজিকে নিয়ে দেশের উদ্দেশে রওয়ানা দেবে। হজ অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৭৬ জন হাজি দেশে ফিরেছেন। অপরদিকে, বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৯ হাজার ৪৮৩ জন হাজি ৬০টি ফ্লাইটে দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি বিমান রয়েছে। পবিত্র হজ চলাকালে সৌদি আরবে কমপক্ষে ২৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৪ জন নারী। এ বছর পবিত্র হজ করতে গিয়ে মক্কায় ১৮ জন, মদিনায় ৯ জন ও আরাফাতে এক জন মারা গেছেন। জেদ্দাহ, মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল ও ৩১ মে তা শেষ হয়। হাজিদের দেশে ফিরিয়ে আনার জন্য ১০ জুন থেকে শুরু হওয়া হজ ফ্লাইটগুলো ১০ জুলাই পর্যন্ত চলবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ইসলাম

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন