পবিত্র কোরআনে আল্লাহতায়ালা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে নসিহত শোনানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। নসিহতের দুটি দিক হয়, ভালো ও মন্দ। নসিহত করতে গেলে যার মাঝে অহংকার সৃষ্টি হয় তার নসিহতের দ্বারা মানুষের ফায়দা হয় না। বরং হিতে বিপরীত হয়। ইমাম গাযালী (রহ.) তাঁর কিতাবে বলেছেন, ‘ওয়াজ করা হারাম।’ আসলে তিনি এর দ্বারা এ কথাই বোঝাতে চেয়েছেন যে, যে ওয়াজের দ্বারা নিজের মাঝে অহংকার, বড়ত্ব প্রকাশ পায় সে রকম ওয়াজ করা হারাম। মূলত ওয়াজের আসল উদ্দেশ্য হলো নিজের ও শ্রোতার আত্মা পরিশুদ্ধ করা। যে বয়ান, বক্তৃতা, নসিহত বা ওয়াজ বক্তার নিজের অন্তরে অহংকার সৃষ্টি করে সেই বয়ান অন্যের অন্তরের বা আত্মার সংশোধনের মাধ্যম হবে কী করে? বস্তুত ইখলাসপূর্ণ ওয়াজই মানুষের উপকারে আসে। এরকম ওয়াজের প্রতিক্রিয়ায়ই শ্রোতাদের মধ্যে আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। কয়েক বছর আগে চট্টগ্রামের এক আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর বিশাল শামিয়ানা ও উপস্থিত বড় বড় আলেম-ওলামা দেখে আমার অন্তরে এক প্রকার গর্বের ভাব সৃষ্টি হয়ে গেল যে, এত বড় সম্মেলনে আমিও একজন বিশেষ অতিথি। এরপর আমার বয়ান শুরু করার আগে উপস্থাপক আমার পরিচয় পেশ করার সময় কয়েকটি বড় বড় বিশেষণ যোগ করলেন। এতেও সৃষ্টিগত স্বাভাবিক কারণে অন্তর পুলকিত হলো। কিন্তু পরক্ষণেই একটি হাদিসের কথা স্মরণ হতেই অন্তরে প্রকম্পন শুরু হয়ে গেল। হাদিসটি হলো- রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারও প্রশংসা তার সামনেই করল, সে যেন তার ভাইয়ের গর্দান কেটে ফেলল। (অর্থাৎ তাকে হত্যা করে দিল) কারও অন্তরে কিবির তথা অহংকার আছে কি না তা প্রমাণ হবে তার সামনেই তার ভূয়সী প্রশংসা করলে। কিবির মানুষের জন্য মারাত্মক এক ব্যাধি। যার মাঝে এ রোগ জন্ম লাভ করেছে সে ভয়ানক বিপদের ভিতর রয়েছে। এক সাহাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্য এক সাহাবির উপস্থিতিতে তার প্রশংসা করছিল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসাকারীকে লক্ষ্য করে বললেন, তুমি তো তোমার ভাইয়ের গর্দান কেটে দিলে। নবীর এই সতর্কবাণীর পরও যখন সে থামছিল না তখন নির্দেশ দেওয়া হলো যে, প্রশংসাকারীর মুখ মাটি দিয়ে বন্ধ করে দাও। যা হোক চট্টগ্রামের সেই সম্মেলনের উপস্থাপক আমার প্রশংসা করতে গিয়ে বলল, ‘ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার মহাপরিচালক।’ তৎক্ষণাৎই আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, আপনারা আমাকে ‘মহাপরিচালক’ কেন বললেন? ‘মহাপরিচালক’ তো ফার্মের মালিকও হতে পারে, সরকারি কেন ডিপার্মেন্টের প্রধানও হতে পারে। তদ্রুপ এ বিশেষণটি ইহুদি-খ্রিস্টান সবার জন্যই প্রযোজ্য। তাহলে তাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য কী রইল? সেদিন আমার এই পাকড়াও তাদের শক্তভাবে নাড়া দিয়েছিল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।