ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। আজ সোমবার (৪ নভেম্বর) দুপরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (মিডিয়া অ্যান্ড প্রেস) মোহাম্মদ আবু তৈয়ব, বাঞ্ছারামপুর সোবহানীয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আব্দুল্লাহ, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মায়মুন কবির, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব-বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেনসহ অনেকে। অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বাঞ্ছারামপুর উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অষ্টম শ্রেণির ৫ হাজার ২৯৪ জন ছাত্র-ছাত্রীর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ২৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা এবং একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। পবিত্র কোরআন হাতে পেয়ে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, ‘এই প্রথম পবিত্র কোরআন উপহার পেলাম। এজন্য খুব ভালো লাগছে।’ বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুমন মিয়া বলেন, ‘কোরআন শরীফ উপহার পেয়ে খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেছি।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।