বায়তুল মোকাররমে প্রতিদিন ৩ হাজার ৫০০ মুসল্লির ইফতার
রমজানজুড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাড়ে ৩ হাজার মুসল্লি ইফতার করছেন প্রতিদিন। মুসল্লিরা একসঙ্গে ইফতার ভাগাভাগি করেন এক কাতারে সমবেত হয়ে। চাকরিজীবী, ভবঘুরে, শ্রমিক, দিনমজুরসহ সব শ্রেণি-পেশার মানুষ এক হয়ে এই ইফতার গ্রহণ করেন। ফলে মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে প্রতিদিন দেখা মেলে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য। মসজিদ মুসল্লি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন ও তাবলিগ জামাত মিলে করে এ আয়োজন। গতকাল দেখা গেছে বায়তুল মোকাররম মসজিদের দোতলায় পূর্ব সাহানে (চত্বরে) এবং মসজিদের দক্ষিণ অংশে তিন ভাগে আয়োজন হচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের ইফতার। ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত কামাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়। মসজিদের পূর্ব সাহানের উত্তর দিকে ইফতারির আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন। সব মিলিয়ে এখানে প্রতিদিন সাড়ে ৩ হাজার মানুষ ইফতার করে থাকে। দক্ষিণ দিকে ইফতারির আয়োজন করছে বায়তুল মোকাররম মসজিদ মুসল্লি কমিটি এবং মসজিদের দক্ষিণ অংশে ইফতারির আয়োজন করছে বাংলাদেশ মুসল্লি কমিটি। এ ছাড়া সেখানে তাবলিগ জামাতের পক্ষ থেকেও নিয়মিত ইফতারের আয়োজন করা হয়।
ভোলা থেকে পেশাগত কাজে রাজধানীতে এসেছেন আনজুমান ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলাম আসলামী। তিনি বলেন, ‘দেশের মানুষ এবার শান্তিতে রমজান উপভোগ করছে। যেটা গত বছর দেখা যায়নি। দেশে নির্বাচিত সরকার আসায় মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে। মাঝেমধ্যেই আমি বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসি। রমজানে ইফতার করি।’
বায়তুল মোকাররমে এবারই প্রথম ইফতার করছিলেন পরিবহন শ্রমিক ইবাদত আলী। তিনি বলেন, ‘পাঞ্জাবি কিনত আইছি। কম দামে বায়তুল মোকাররম মসজিদের মার্কেটে পাঞ্জাবি পাওন যায়। ইফতারির সময় হয়ে গেছে তাই ইফতার করতে বসছি সবার সঙ্গে।’
আসরের নামাজের পর থেকেই দেখা যায় মুসল্লিরা লাইন ধরে অথবা বড় একটি প্লেট ঘিরে পাঁচ-ছয়জন গোলাকার হয়ে বসে আজানের অপেক্ষা করছেন। প্লেটে সাজানো হচ্ছে বুট-মুড়ি, আলুর চাপ, জিলাপি, খেজুর, কলা ইত্যাদি বাহারি আয়োজন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।