BD Highlights
ইসলাম

মহানবীর রওজায় বছরে একবারের বেশি যাওয়া যাবে না

মহানবীর রওজায় বছরে একবারের বেশি যাওয়া যাবে না

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মহানবীর (সা.) রওজা মোবারকে কোনো ব্যক্তি বছরে একবারের বেশি যেতে পারবেন না। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এমন বিধি জারি করেছে। গতকাল রবিবার গালফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‌‘বছরে একবার একজন দর্শনার্থী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা শরিফে যাওয়ার আবেদন করতে পারবেন। নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে অনলাইনে দর্শনার্থীদের আবেদন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও নিশ্চিত করতে হবে, ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি। মদিনার মসজিদে নববীতে মোহাম্মদ (সা.) এর সমাধি। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফে হজ বা ওমরাহ শেষে মুসলমানরা এ স্থানে যান। নবীজীর রওজা শরিফ পরিদর্শন এবং প্রার্থনা করতে ইচ্ছুক মুসলিমদের যাওয়ার আগে সরকারি অনুমতি নিতে হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ইসলাম

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন