মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি মায়মুনা
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি মায়মুনা
BD HIGHLIGHTS
মালয়েশিয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলছে ৬৪তম আন্তর্জাতিক আল কোরআন পাঠ ও মুখস্থ প্রতিযোগিতা। আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন হাফেজা মাইমুনা মনিরুজ্জামান।
৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৭১টি দেশের মোট ৯২ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। তাদের একজন বাংলাদেশের ময়মনসিংহের মেয়ে হাফেজা মাইমুনা মনিরুজ্জামান। এদের মধ্যে ৫৩ জন কোরআন পাঠ এবং ৩৯ জন মুখস্থ প্রতিযোগী রয়েছেন।
গত ৫ অক্টোবর রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইসলামিক ডেভেলপমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। প্রতিযোগিতাটি সকাল ও সন্ধ্যা দুটি সেশনে ভাগ করা হয়েছে। এতে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে মুখস্থ পর্ব এবং রাত সাড়ে ৮টায় আল-কোরআন পাঠ পর্ব।
সোমবার (৭ অক্টোবর) তৃতীয় দিন সকালে মুখস্থ প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১০ জন প্রতিযোগী কোরআন তিলাওয়াত করেছেন। এরা হলেন, বাংলাদেশের হাফেজা মাইমুনা মনিরুজ্জামান, মৌরিতানিয়ার মুসা আহমেদ এলি, সোমালিয়ার সাইদ আবদুল্লাহি মোহাম্মদ, মালির মামুসাদি দুকুরে, রাশিয়ার আইমিদিন ফারখুদিনভ, জার্মানির ইয়াসিন আলহুমায়ি, লেবাননের বুশরা বাসাম আবদেলহাদি, গায়নার সালিহ মুহাম্মদ রহিম, সৌদি আরবের রিয়ান সাঈদ বি আলঝরানি এবং বুরকিনা ফাসোর আবদুল জাব্বার কালমোগো।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।