কেবল সম্পদের প্রাচুর্য, সন্তান-সন্ততির আধিক্য ও দীর্ঘ জীবন লাভ মুমিনের কাছে ‘বরকত’ নয়, যদি তা উপকারী ও কল্যাণকর না হয়। এ জন্য মহানবী (সা.) সম্পদ বৃদ্ধির দোয়া না করে প্রাপ্ত সম্পদের কল্যাণ ও সুফল বৃদ্ধির দোয়া করতেন। তিনি বলতেন, ‘আপনি আমাকে যা দিয়েছেন তার মধ্যে আমার জন্য বরকত দিন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ১৪২৫) অন্য হাদিস থেকে বোঝা যায়, কোনো কিছুতে পরিতৃপ্তি লাভ করাও বরকতের অংশ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে অনধিকার চর্চা করে কোনো কিছু গ্রহণ করল তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে খাবার গ্রহণ করল কিন্তু তৃপ্তি পেল না।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪২৭) ইসলামী মূল্যবোধ অনুযায়ী ‘বরকত’ হলো ইহকালে ও পরকালে উত্তম জীবনের সন্ধান লাভ করা। আর সে তা লাভ করে আল্লাহর নৈকট্য, ইবাদত ও প্রার্থনার মাধ্যমে। আল্লামা ইবনুল কায়্যিম জাওঝি (রহ.) বলেন, ‘বরকতময় কাজের মাধ্যমে ব্যক্তি পার্থিব জীবনের সৌন্দর্য এবং পরকালে অফুরন্ত প্রতিদান লাভ করে। আর তা হলো অন্তরের পবিত্রতা, আত্মার পরিশুদ্ধি ও উত্তম চরিত্র লাভ করা।’ (মাওয়ায়িজে ইবনিল কাইয়িম)
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।