জাকাত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার দ্বারা রাষ্ট্র ও মানুষের একটি বড় অংশ উপকৃত হয়। রাষ্ট্রের আর্থিক প্রয়োজনীয়তা এবং অন্যান্য অর্থনৈতিক চাহিদা পূরণে ইসলামের সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা আছে। যতক্ষণ না সমাজে সেই অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু হবে, ততক্ষণ ইসলামী অর্থনীতির তাৎপর্য বোঝা যাবে না এবং রাষ্ট্র ও সমাজের সব চাহিদা পূরণ করাও সম্ভব হবে না। জাকাত ইসলামের মৌলিক স্তম্ভগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের ওপর—এক. এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, দুই. নামাজ প্রতিষ্ঠা করা, তিন. জাকাত প্রদান করা, চার. কাবাগৃহের হজ করা এবং পাঁচ. রমজান মাসে রোজা পালন করা।’ (সহিহ বুখারি, হাদিস : ৮) ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো নামাজ ও জাকাত। জাকাতের গুরুত্ব বোঝার জন্য এটিই অনুমেয় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একসঙ্গে নামাজ ও জাকাতের আলোচনা ৩২ বার উল্লেখ করেছেন। (রদ্দুল মুহতার, খণ্ড-৩, পৃষ্ঠা-২০২) জাকাত ফরজ হওয়ার বিষয়টি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘আর নামাজ কায়েম করো এবং জাকাত দাও।’ (সুরা : বাকারা, আয়াত : ৪৩) এ আয়াতে জাকাত ফরজ হওয়ার বিষয়টি সুস্পষ্ট। আর জাকাত দ্বিতীয় হিজরিতে রোজার আগে ফরজ করা হয়েছে। (রদ্দুল মুহতার, খণ্ড-৩, পৃষ্ঠা-২০২) যেহেতু জাকাতের ফরজ হওয়ার বিষয়টি কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত, তাই যে তা অস্বীকার করবে সে কাফের। তবে জাকাত আদায়ের কথা অস্বীকার করলে সে কাফের হবে না; ফাসেক হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, খণ্ড-২, পৃষ্ঠা-২৬৮)
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।