ইবরাহিম ইবনে আদহাম (রহ.) বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তাঁর পাশে সমবেত হয়ে জিজ্ঞেস করল, ‘আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের দোয়া (বাহ্যত) কবুল হচ্ছে না।’ তখন তিনি বলেন, ‘ওহে বসরার অধিবাসী, ১০টি বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে : ১. তোমরা আল্লাহ সম্পর্কে অবগত, কিন্তু তাঁর প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না। ২. তোমরা দাবি করো—রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসো, কিন্তু তাঁর সুন্নাহকে পরিত্যাগ করে থাকো। ৩. তোমরা কোরআন পড়ো, কিন্তু সে অনুযায়ী আমল করো না। ৪. তোমরা নিজেদের শয়তানের শত্রু হিসেবে দাবি করো, কিন্তু তোমরা তার পদাঙ্ক অনুসরণ করে থাকো। ৫. তোমরা জান্নাতে যেতে উদগ্রীব, কিন্তু তার জন্য পরিশ্রম করো না। ৬. তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত, কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ। ৭. তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য, কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না। ৮. ঘুম থেকে জেগে ওঠার পর থেকে তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট, কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন। ৯. তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো, কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না। ১০. তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না।’ (হিইয়াতুল আউলিয়া : ৮/১৫, ১৬) আমাদের ভেবে দেখা উচিত, আমাদের অন্তর এসব বিষয়ে মরে গেছে কি না।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।