BD Highlights
ইসলাম

হজ-ওমরাহ যাত্রীদের জন্য শাহজালাল বিমানবন্দরের জরুরি নির্দেশনা

সৌদি সরকারের নতুন স্বাস্থ্যবিধির আলোকে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। নতুন নির্দেশনায় হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে। আজ সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইনস ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে। এতে আরও বলা হয়, এক বছরের নিচের শিশুদের এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। এ ছাড়া কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন, তাহলে তাকে সৌদি প্রবেশে নতুন করে টিকা দিতে হবে না।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ইসলাম

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন