ঢাকা থেকে কলকাতা ও চেন্নাই রুটে বিমান চালু করতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া
ঢাকা থেকে কলকাতা ও চেন্নাই রুটে বিমান চালু করতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া
BD HIGHLIGHTS
আন্তর্জাতিক কানেক্টিভিটি সম্প্রসারিত করা এবং ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যে ভারতের বিমান সংস্থা 'এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস' ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা থেকে চেন্নাই সরাসরি বিমান পরিষেবা চালু করতে চলেছে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ছয় দিন করে ঢাকা-কলকাতা ও ঢাকা-চেন্নাই'এর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে চলেছে ভারতের এই বিমান সংস্থা। টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইন সংস্থা 'এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস' বর্তমানে ১৪টি আন্তর্জাতিক শহরে এবং ৩২টি অভ্যন্তরীণ শহরে পরিষেবা দিয়ে আসছে। ১৪টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজা, রাস-আল-খাইমা, আল-ইন, কুয়েত মাসকট, সালালাহ, বাহরাইন, দোহা, জেদ্দা, দাম্মাম, রিয়াধ এবং সিঙ্গাপুর। বুধবার এয়ার লাইন্সের তরফে একটি বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানায়, তারা ঢাকা থেকে কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে ছয়টি সাপ্তাহিক ফ্লাইট চালু করবে। সেক্ষেত্রে এই বিমান সংস্থার কেরিয়ার'এর ক্ষেত্রে ঢাকা হবে তাদের ১৫ তম আন্তর্জাতিক ডেস্টিনেশন। ঢাকা থেকে কলকাতা ও চেন্নাই কিংবা কলকাতা ও চেন্নাই থেকে ঢাকা ভ্রমণের ক্ষেত্রে টিকিট বুকিংয়ের জন্য এয়ারলাইন্সের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং অন্য প্রধান বুকিং চ্যানেলগুলোকে খুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় ছাড়েরও ব্যবস্থা রেখেছে বিমান কর্তৃপক্ষ। এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী কলকাতা-ঢাকা ৩৪৪৩ রুপি, ঢাকা-কলকাতা ৪৬০৯ রুপি, চেন্নাই-ঢাকা ৪৭৯৬ রুপি, এবং ঢাকা-চেন্নাই এর জন্য বিমান ভাড়া ৭২২৩ রুপি ধার্য করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।