BD Highlights
ক্রিকেট

সেঞ্চুরি করেই সাজঘরে সাদমান, ফিরলেন হৃদয়ও

সেঞ্চুরি করেই সাজঘরে সাদমান, ফিরলেন হৃদয়ও

৯৯ রানে অপরাজিত থেকে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন ওপেনার সাদমান ইসলাম। ফলে তার ‘নার্ভাস নাইন্টি’র পাশাপাশি পুরো বাংলাদেশ দলও ‘নার্ভাস’ বলে জানিয়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ দ্বিতীয় দিনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন সাদমান। 


তবে এরপর টিকলেন না বেশিক্ষণ। বিশপের করা ফিরতি ওভারেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি ১০৫ রানের দারুণ ইনিংস খেলা বাঁহাতি ওপেনার। ২৩৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ১১ চারে।


এদিকে শতক হাঁকানো সাদমানের বিদায়ের পর দ্রুত ফিরেছেন তাওহিদ হৃদয়ও। তাকেও শিকার করেছেন বিশপ। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হন তিনি। গতকাল পেশিতে টান পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয় ৮ রানের জন্য পাননি টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। ৪২ রানের ইনিংসটি সাজান ৩ চারে। তাতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। 


প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২৩৯ রান। লিটন দাসের ২২ রানের বিপরীতে ৮ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন