BD Highlights
জাতীয়

আইফোনের মাধ্যমে যেভাবে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত

আইফোনের মাধ্যমে যেভাবে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফের মরদেহের পরিচয় তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। 


বৃহস্পতিবার এ তথ্য জানান গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন।


তিনি জানান, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ জানান। খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুরের কর্মকর্তা ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।


ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন জানান, উদ্ধারের সময় মরদেহটির বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হয়। তার পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়।


তিনি জানান, মরদেহের সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার মুখে ছিল হালকা দাড়ি।


নৌ পুলিশ জানায়, নিহত তাহসিফের বাবার নাম কে এম এনায়েতুর রহমান। তার বাসা উত্তরা ১৮ নম্বর সেক্টর। 


মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন