BD Highlights
জাতীয়

এনআইডি সংশোধন : বাধ্যতামূলক হচ্ছে আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর

এনআইডি সংশোধন : বাধ্যতামূলক হচ্ছে আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য নিজের নামের নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়া আবেদন না নেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। সোববার ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।


জানা গেছে, ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে বিষয়টি বাস্তবায়নের দিকে যাবে সংস্থাটি।


ইসি কর্মকর্তারা বলছেন, এতদিন যে কোনো মোবাইল নম্বর দিয়ে যে কেউ আবেদন করতে পারতেন। এতে জালিয়াতির আশ্রয় নিতো অনেকে। তাই নিজের নামের মোবাইল নম্বর দিয়ে আবেদনের বিষয়টি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে।


ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এ বিষয়ে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পরবর্তীতে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।


এনআইডি সংশোধনের জন্য স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, ক, ক-১, খ, খ-১, গ ও ঘ; এই ছয় ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করা হয়ে থাকে। এক্ষেত্রে আবেদনের জটিলতা অনুযায়ী ‌‘ক’ থেকে ‘ঘ’ পর্যন্ত ক্যাটাগরি নির্ধারিত হয়। আবেদন জমা পড়ার পর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ক্যাটাগরি নির্ধারণ করে থাকেন।


দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। ইসির তথ্যভাণ্ডারে থাকা এসব ভোটাররাই নানা সময় নানা সমস্যা সমাধানে এনআইডি সংশোধনের আবেদন করে থাকেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ

  2. আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা

  3. বায়ুদূষণে বিশ্বের পঞ্চম স্থানে ঢাকা

  4. শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

  5. শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ-ভাঙচুর, তিন মামলায় আসামি ৪ হাজার

খবর খুঁজুন