রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলায় আবদুর জব্বার মাহমুদ জিহাদী নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


রবিবার রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।


আদালত সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি আবদুর জব্বার মাহমুদ জিহাদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার সদর থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায়।


মামলার তদন্ত শেষে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news