চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রফিক (৬৫) ও সুমন ত্রিপুরা (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া, গেল ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। মৃত দুইজনের মধ্যে মো. রফিক গত ২৩ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং গত ২৯ অক্টোবর তিনি মারা যান। এছাড়া ডেঙ্গু উপসর্গ নিয়ে ২৯ অক্টোবর চমেক হাসপাতালে ভর্তি হন সুমন ত্রিপুরা। ওই দিনেই তিনি মারা যান। এর আগে গত মঙ্গলবারও ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ২৫ জন। এর মধ্যে চলতি অক্টোবর মাসে মারা গেছে ৯ জন। জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৪৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন। এনিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯২ জন। চলতি অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ জন। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত এখনও কমেনি। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও অনেক বেশি সতর্ক হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।