চলতি বছরে ডেঙ্গু প্রতিরোধে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ ইউনিট স্থাপনসহ ও সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মে ও জুন মাসে বর্ষা থাকার কারণে ডেঙ্গু ছড়িয়ে পড়ে। এ কারণে আগে থেকেই বগুড়ায় সকল প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, ডেঙ্গু রোগীদের যথাযথ ও সময়মতো চিকিৎসাসেবা দিতে দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গত মঙ্গলবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয়াদি নিয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। এরই আলোকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালসহ জেলার অন্যান্য হাপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রস্তুত করা হয়েছে। গত বছর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় দুই শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। সে কারণে এবারও নতুন ডেঙ্গু ইউনিট স্থাপনসহ আগে থেকেই সকল প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শজিমেক হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু ইউনিটে আপাতত ৩২টি বেড রাখা হয়েছে আক্রান্ত রোগীদের জন্য। এরমধ্যে ১৬টি পুরুষ বেড ও ১৬টি মহিলা বেড রয়েছে। ব্যবস্থা নেয়া হয়েছে চিকিৎসার। এ জন্য রাখা হয়েছে ৩ হাজার তরল স্যালাইন। পাশাপাশি হাসপাতাল ভান্ডারে সব ধরণের ওষুধও সংরক্ষণ আছে। যাতে মহামারি প্রতিরোধে যে কোন সময় রোগীর সেবায় এসব ওষুধ ব্যবহার করা যায়। এছাড়া বিশেষ ডেঙ্গু ইউনিটের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার পক্ষ থেকে প্রতিদিন শহরে জনগণকে সচেতন করার জন্য মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়াও শহরের ছোট-বড় ড্রেনে মশা নিধনে ওষুধ স্প্রে করা হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।