আবার ভয় দেখাচ্ছে ডেঙ্গু। দেশে ডেঙ্গু জ্বরের থাবায় প্রাণ হারানো মানুষের সংখ্যা বাড়ছে। গতকালও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। এ নিয়ে চলতি বছর ১৫০ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২৮ হাজার ৫৬৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন সূত্রে জানা যায়, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬০ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৯৫ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ১০১, চট্টগ্রাম বিভাগে ১৬৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯, খুলনা বিভাগে ৫৩, রাজশাহী বিভাগে দুই, ময়মনসিংহ বিভাগে ৩২, সিলেট বিভাগে ছয় ও রংপুর বিভাগে ১৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত ২৮ দিনে ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৭২৪ জন। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১৭৪ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬৩৩। বাকি ১ হাজার ৫৪১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।