সিলেটে ফের ডেঙ্গুর প্রকোপ বাড়তে শরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগজুড়ে মোট চারজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা জানান, গত ১ আগস্ট থেকে ২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও গত ২৪ ঘণ্টায় মোট ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত সিলেটজুড়ে মোট শনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৬ জন। এদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে-১, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে-১, ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে-১, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-২, সুনামগঞ্জ সদর হাসপাতালে-২ জন ভর্তি রয়েছেন। এ বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে মোট ৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে কেউ শনাক্ত হয়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।