২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭
BD HIGHLIGHTS
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত তথ্যে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে দুজন বরিশাল বিভাগ, একজন করে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। এদের মধ্যে দুজন পুরুষ এবং তিনজন নারী। চলতি বছরে ৭৭ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্য থেকে সাড়ে ৭২ হাজার রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আর বছর জুড়ে মোট মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ঢাকা বিভাগে ২৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন রয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।