অতিরিক্ত ভ্যাট; আমদানি করা ফলমূল খালাস কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি
অতিরিক্ত ভ্যাট; আমদানি করা ফলমূল খালাস কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি
BD HIGHLIGHTS
আমদানি করা ফল জাতীয় পণ্যে ‘অতিরিক্ত ভ্যাট ও শুল্ক’ প্রত্যাহার না করলে আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দর থেকে আমদানি করা ফলজাতীয় পণ্য খালাস কার্যক্রম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফল ব্যবসায়ী সমিতির নেতারা। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম ফলমন্ডির সামনে এক মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজি আলী হোসেন। সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম ছাড়াও মানববন্ধনে সমিতির সদস্য, আমদানিকারক, আড়তদার ও পাইকারী বিক্রেতারা উপস্থিত ছিলেন। এ সময় ফলজাতীয় পণ্যের অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে সমিতির নেতারা বলেন, ডলার সংকটসহ নানা বাধার কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়ে আসছিলেন। এরমধ্যে ফল পণ্যে অতিরিক্ত ভ্যাট, এসডি ও টিটিআই বসানোর কারণে ফল ব্যবসায়ে ধস নামবে। গত ৯ জানুয়ারি ফল পণ্যের উপর অতিরিক্ত এসডি, টিটিআই ১৭ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি করে এসআরও জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী এক সপ্তাহের মধ্যে এই অতিরিক্ত শুল্ক এসডি, টিটিআই প্রত্যাহার না করলে সারাদেশের ব্যবসায়ীরা এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নেবে। প্রয়োজনে সারাদেশের ফল আমদানিকারক ও ব্যবসায়ীদেরকে নিয়ে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দর থেকে আমদানি করা ফল এবং ফলপণ্য খালাস বন্ধ করে দেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।