BD Highlights
বাণিজ্য

অর্থপাচারকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না : গভর্নর

অর্থপাচারকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না : গভর্নর
বিদেশে অর্থপাচার করা ব্যক্তিদের ধরতে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে এবং তাদের সম্পদ জব্দ করার বিষয়ে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ থেকে যারা অর্থ নিয়ে বাইরে চলে গেছেন, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। ভবিষ্যতে যদি কেউ অর্থপাচার করে... তারা যেন এর থেকে শিক্ষা নেয়। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে জনতা ব্যাংক ও ইসলামি ব্যাংকের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। এ লক্ষ্যে প্রবাসীদের সহায়তা কামনা করেন তিনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম ফজলুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওহাব, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওমর ফারুক খান, দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানসহ ব্যাংক কর্মকর্তা ও প্রবাসী ব্যবসায়ীরা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন