কেন্দ্রীয় ব্যাংক এবং মনিটারি ও সুপারভাইজরি অথরিটির পরিচালনাগত ঝুঁকি (অপারেশনাল রিস্ক) ব্যবস্থাপনা বিষয়ক বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অপারেশন রিস্ক ওয়ার্কিং গ্রুপের (আইওডব্লিউজি) সদস্য পদ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০০৬ সালে পরিচালনাগত ঝুঁকি ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আইওডব্লিউজি গঠন করা হয়। স্পেনের মাদ্রিদে অবস্থিত গ্রুপটির সচিবালয়। আইওডব্লিউজির সর্বশেষ (১২৭তম) সদস্য হলো বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশের আলোকে বাংলাদেশ ব্যাংকের অপারেশনাল, ফাইন্যান্সিয়াল ও সাইবার ঝুঁকি শনাক্তকরণ এবং মূল্যায়নের নিমিত্ত গত বছরের ২৯ আগস্ট এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট (ইআরএম) ইউনিট গঠন করা হয়। নবগঠিত এ ইউনিট বিগত ডিসেম্বর মাসে গভর্নরের অনুমোদনক্রমে আইওডব্লিউজির সদস্য পদ অর্জনের উদ্যোগ গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংককে আইওডব্লিউজির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আইওডব্লিউজি চার্টার অনুসারে সংস্থাটিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করার জন্য ইআরএম ইউনিটের পরিচালকসহ তিন কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান এরই মধ্যে আইওডব্লিউজির সদস্য হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আইওডব্লিউজির সদস্য পদ অর্জন আন্তর্জাতিক মানদণ্ড ও বেস্ট প্র্যাকটিসের আলোকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনাগত ঝুঁকি নিরসনে কার্যকর নীতি ও কৌশল প্রণয়নে সহায়ক হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।