BD Highlights
বাণিজ্য

আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ডলার

আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ডলার
চলতি আগস্টের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৭ কোটি ৫১ লাখ ২০ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ৩-৯ আগস্ট দেশে এসেছে ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। আর আগস্টের প্রথম ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ কোটি ৫ লাখ ডলার। এর আগে, গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন