BD Highlights
বাণিজ্য

আগাম তরমুজের বাম্পার ফলন

আগাম তরমুজের বাম্পার ফলন

পটুয়াখালীর গলাচিপায় এবার আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে। এতে অধিক লাভের আশা করছেন উপজেলার তরমুজ চাষিরা। সংশ্লিষ্টরা জানায়, এ উপজেলায় দিন দিন বাড়ছে রসালো সুস্বাদু মিষ্টি তরমুজ চাষ। গত বছর বাজার দর ভালো পাওয়ায় এ বছর আরও বেশি জমিতে এ ফল আবাদ করেছেন এ অঞ্চলের কৃষকরা। এখানকার তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে ব্যবসায়ীরা সরবরাহ করছেন রাজধানী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। কৃষি বিভাগ জানায়, অসময়ে বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে কিছুটা ক্ষতি হলেও সার্বিকভাবে আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার বেশিরভাগ ইউনিয়নে তরমুজের ফলন অনেক ভালো হয়েছে। সরেজমিন দেখা যায়, গলাচিপা পৌর শহরের রামনাবাদ নদীর তীরে বিস্তীর্ণ এলাকাজুড়ে সবুজের সমাহার। উপজেলার গলাচিপা সদর, কলাগাছিয়া, গজালিয়া, রতনদী তালতলী, পানপট্টি, ডাকুয়া, চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে তরমুজ আবাদ করা হয়েছে। বড় আকারের প্রতিটি তরমুজ ৭ থেকে ৮ কেজি পর্যন্ত হয়েছে। মাঠজুড়ে খেতে রসালো তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটে উঠেছে সুখের হাসি। অধিক লাভের স্বপ্নে বিভোর কৃষকরা। চাষিরা জানান, গত বছরের তুলনায় সার, বীজ, কীটনাশক ও তেলের দাম বেশি হওয়ায় খরচ অনেক বেড়ে গেছে। চর বিশ্বাস ইউনিয়নের কৃষক মাহাবুব সিকদার জানান, তিনি এ বছর সাড়ে ৭ একর জমিতে আগাম তরমুজ চাষ করেছেন। ইতোমধ্যে ১০ লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন