এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে উত্থানের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা কিছুটা কমে গেছে। ফলে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের বৈঠক ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীরা অপেক্ষার নীতি গ্রহণ করায় বাজারে এই ধীর গতির প্রভাব পড়েছে। খবর রয়টার্সের। বৃহস্পতিবার দুপুর ১১টা ৪১ মিনিট জিএমটি পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,১৯৯.০৬ ডলার। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ০.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,২২৯ ডলারে লেনদেন হয়। অ্যাকটিভট্রেডস বিশ্লেষক রিকার্ডো এভানজেলিস্তা বলেন, ‘আগামীকাল প্রকাশিত হতে যাওয়া পিসিই মূল্যস্ফীতি সূচকের আগে স্বর্ণবাজারের ক্রেতারা অপেক্ষা করছেন। শেয়ারবাজারে ঝুঁকি নেওয়ার মানসিকতা বাড়ায় স্বর্ণের ঊর্ধ্বমুখী গতি সীমিত হয়েছে।’ এদিকে রূপার বাজারেও মূল্যপতন দেখা গেছে। রূপার দাম ১.৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৭.৫ ডলারে নেমে এসেছে। যদিও বুধবার রূপার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫৮.৯৮ ডলারে পৌঁছেছিল। চলতি বছর এখন পর্যন্ত রূপার দাম বেড়েছে ১০১ শতাংশ। বাজার থেকে তারল্য সরে গিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রবাহিত হওয়া, রূপাকে যুক্তরাষ্ট্রের জরুরি খনিজ তালিকায় অন্তর্ভুক্ত করা এবং দীর্ঘমেয়াদি সরবরাহ ঘাটতির আশঙ্কা- এসব কারণে রূপার বাজারে শক্তিশালী উত্থান দেখা যাচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।