চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশের সরবরাহ অত্যন্ত কম। ফলে মাছ ব্যবসায়ী ও জেলেরা হতাশ। তবে মাঝে মাঝে বড় সাইজের কিছু ইলিশ ধরা পড়ছে। সোমবার (২৩ জুন) চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে মেঘনা নদী থেকে ধরা আড়াই কেজি ওজনের একটি ইলিশ নিলামে ১৩,১৫০ টাকায় বিক্রি হয়। মাছটি আড়তে আনেন ব্যবসায়ী উত্তম দাস। সেখানে নিলামে অংশ নেন একাধিক আড়তদার। সর্বোচ্চ দর হাঁকিয়ে ইলিশটি কিনে নেন ব্যবসায়ী নবীর হোসেন। নবীর হোসেন জানান, “এই মাসে জেলেরা বড় আকারের কিছু ইলিশ পাচ্ছে, যা আগের মাসগুলোতে পাওয়া যায়নি। কিছুদিন আগে আমি ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩,৩৯০ টাকায় কিনেছিলাম।” চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, “ইলিশের সরবরাহ একেবারে নেই বললেই চলে। এখনও দক্ষিণাঞ্চলের ইলিশ আসেনি, যা কিছু আসছে, তা স্থানীয় নদীর। মাঝেমধ্যে দুই-একটি বড় ইলিশ পাওয়া যাচ্ছে।”
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।