BD Highlights
বাণিজ্য

আয়করমুক্ত সুবিধা পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন

আয়করমুক্ত সুবিধা পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন

আয়করমুক্ত সুবিধা পেল অলাভজনক ইসলাম ধর্মীয় দাতব্য সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সম্পর্কিত এক প্রজ্ঞাপন জারি হয়। সাম্প্রতিক বন্যায় আলোচনায় আসে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা। দাতব্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। ২০১৭ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেন তিনি। আহমাদুল্লাহ সংস্থাটির চেয়ারম্যান। আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশভিত্তিক একটি অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা, যারা শিক্ষা ও মানবকল্যাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আয়কর মুক্ত সুবিধা পেল।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন