ঈদের আগে হঠাৎ করে সবধরনের গোশতের দাম বেড়েছে। ব্রয়লার ও সোনালি মুরগির পাশাপাশি গরুর গোশতের দামও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদের কারণে বাজারে মুরগি ও গরুর গোশতের চাহিদা বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ না বাড়ায় দাম বেড়েছে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় খামারিরা মুরগি ও গরুর দাম বাড়িয়েছেন। যার প্রভাব পড়েছে গোশতের দামে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ২৩০ থেকে ২৪০ টাকা, সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর গোশত বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজিতে। কোথাও কোথাও ৮০০ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা গেছে। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি সুমন হাওলাদার গণমাধ্যমে বলেন, বাজারে মুরগির বাচ্চার দামে নিয়ন্ত্রণ নেই। খামারিদের চড়াদামে বাচ্চা কিনতে হচ্ছে। এছাড়া মুরগির খাবার ও ওষুধের দামও বাড়তি। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিপিএ সভাপতি বলেন, কর্পোরেট গ্রুপগুলোর কৃত্রিম সংকটে মুরগির বাচ্চা ক্রয় করতে না পেরে অনেক প্রান্তিক খামারি উৎপাদন থেকে বাধ্য হয়ে সরে যাচ্ছে। কর্পোরেট গ্রুপগুলো মুরগির বাজার নিয়ন্ত্রণ করছে। এতে প্রান্তিক খামারিরা বিপর্যয়ের মুখে পড়েছে। এর প্রভাব পড়েছে মুরগির দামে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।