BD Highlights
বাণিজ্য

ঈদের আগে ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার

ঈদের আগে ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার

পবিত্র ঈদুল আজহার আগে চলতি জুন মাসের ১৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ঈদের ছুটির পর আজ বুধবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, জুন মাসের ১৪ দিনে প্রতিদিন বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ২৮৫ মার্কিন ডলার। মে মাসের প্রতিদিন দেশে প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আর আগের বছর জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার। মে মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা পুনর্নির্ধারণ করা হয়। এ কারণে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন