বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ। চর বিজয় সংলগ্ন সাগরে জেলে আলমাছ মাঝির জালে মাছটি ধরা পড়ে। অন্যান্য মাছের সাথে সেটি মঙ্গলবার সকালে কুয়াকাটা মৎস্য আড়তে নিয়ে আসেন ওই জেলে। এরপর ইলিশটি ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি করেন তিনি। জেলে আলমাছ মাঝি জানান, বর্তমানে সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ কমবেশি পাওয়া যায়। এ বছর এত বড় ইলিশ এই এলাকায় আর কেউ পায়নি। সামুদ্রিক অন্যান্য মাছের সাথে আড়তে মাছটি ডাকের মাধ্যমে বিক্রি করেছি। ডাকের মাধ্যমে মাছটি ক্রয় করা প্রতিষ্ঠান ফিস ভ্যালির পরিচালক হাসান বলেন, আমরা এই বাজারে সচরাচর এত বড় ইলিশ পাই না। ক্রয় করা মাছটি ঢাকায় পাঠানো হবে। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ জেলেদের জন্য সুখবর বয়ে আনে। এখন প্রায়ই গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলে জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। বছরে সরকারের দুইবার ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সুফল বলতে পারি এটি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।