এপ্রিলেও সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি বিভাগ
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্র এর সঙ্গে সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী মাসেও জ্বালানি সংকট হবে না বলে আশ্বস্ত করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকেটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে। তিনি বলেন, মার্চ মাসজুড়ে জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং এপ্রিল মাসেও সংকটের আশঙ্কা নেই। বিশেষ করে ডিজেল নিয়ে কোনো সমস্যা নেই বলে স্পষ্টভাবে জানান তিনি। এ ছাড়াও জ্বালানি তেলের অবৈধ পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। পাশাপাশি, জ্বালানি বিক্রয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে সরকার একটি নতুন মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।