কোল্ড স্টোরেজে ১০০ টন খেজুর মজুদ, ৭ দিনের মধ্যে খালাসের নির্দেশ
কোল্ড স্টোরেজে ১০০ টন খেজুর মজুদ, ৭ দিনের মধ্যে খালাসের নির্দেশ
BD HIGHLIGHTS
চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারে একটি কোল্ড স্টোরেজে প্রায় ১০০ টন প্যাকেটজাত খেজুর মজুদ পাওয়া যায়। গত বছর আগস্ট-সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানিকারক ও পাইকারি বিক্রেতা খেজুরগুলো মজুদ করেছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে খেজুরগুলোর সন্ধান পান। এসময় আগামী ৭ দিনের মধ্যে এসকল খেজুর বাজারে ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়। অন্যথায় সবগুলো খেজুরগুলো জব্দ করে নিলামে বিক্রয় করা হবে। অভিযানে মূল্য তালিকা না থাকা ও ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় সাফা মারওয়া ড্রাই ফ্রুটসকে ৫ হাজার ও আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে আলী জেনারেল স্টোরকে ২ হাজার ৮৫০ টাকায় খেজুর কিনে ৪ হাজার ১৫০ টাকায় বিক্রি করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের বৃহত্তম ফল মার্কেট ফলমন্ডিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১০০ টন খেজুর মজুদ করায় তা আগামী সাত দিনের মধ্যে খুচরা বাজারে বিক্রি করার নির্দেশ দেয়া হয়। তাছাড়া, মূল্য তালিকা না থাকা, বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও অতিরিক্ত দামে খেজুর বিক্রি করায় তিনটি দোকানকে জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।