মিসর, চীন কিংবা ভারত থেকে আমদানি করা নয়; এখন লাল বা গাঢ় খয়েরি লাল রঙের বড় আকারের পিঁয়াজ দিনাজপুরে চাষ হচ্ছে। চাহিদা থাকায় গ্রীষ্মকালীন পিঁয়াজ চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খরিপ মৌসুমে নাসিক এন-৫৩ জাতের পিঁয়াজ চাষের কর্মপরিকল্পনা হাতে নিয়ে এবার কৃষকের সাফল্য এসেছে। এ পিঁয়াজ চাষে কৃষক যেমন লাভবান হচ্ছে, তেমন আমদানিনির্ভরতা কমবে এবং পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পিঁয়াজ সংকট কমাতে নাসিক এন-৫৩ জাত চাষে কৃষি বিভাগ সব ধরনের সহায়তা ও পরামর্শ প্রদান করছে। চিরিরবন্দরের দক্ষিণ নশরতপুর গ্রামের জগদীশ মেম্বারপাড়ার কৃষক গণেশ চন্দ্র রায় এ জাতের পিঁয়াজ চাষ করে হয়েছেন সফল। তিনি ১৭ শতাংশ জমিতে নাসিক এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পিঁয়াজ চাষ করেছেন। তার খেতের প্রতিটি পিঁয়াজের ওজন ২০০-২৫০ গ্রাম। তাকে দেখে অন্য চাষিরাও এ জাতের পিঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন, জানান গণেশ চন্দ্র রায়। নশরতপুর ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খাদেমুল ইসলাম বলেন, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে বাজারে যখন শীতকালীন পিঁয়াজের সরবরাহ কম থাকে সে সময় নাসিক এন-৫৩ জাতের পিঁয়াজ ভোক্তার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুলাই-আগস্টে বীজ বপন করে ২৫-৩০ দিন বয়সের চারা রোপণ করতে হয়। ৯০ দিনের মধ্যেই এ পিঁয়াজ সংগ্রহ করা সম্ভব। প্রথম পর্যায়ে রোপণ করা পিঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। চিরিরবন্দর উপজেলা কৃষি বিভাগ জানায়, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় গ্রীষ্মকালীন এ পিঁয়াজের আকার, স্বাদ, গন্ধ ও পুষ্টিমান অনেক উন্নত। কৃষিপ্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর ১৫০ জন কৃষককে ১ কেজি করে নাসিক এন-৫৩ জাতের পিঁয়াজ বীজসহ ডেপ, পটাশ সার, পলিথিন ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে। চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, ‘নাসিক এন-৫৩ জাতের পিঁয়াজ চাষে সফলতা পাওয়া গেছে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষক খুশি। পরিপক্ব হলে প্রতিটির ওজন ২৫০ গ্রাম ছাড়িয়ে যায়। বর্তমানে পিঁয়াজের বাজারদর ভালো হওয়ায় আমরা কৃষককে বিক্রির পরামর্শ দিচ্ছি। সংকট কমাতে এ জাতের পিঁয়াজ চাষে কৃষি বিভাগ সব ধরনের সহায়তা ও পরামর্শ দিচ্ছে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।