ঘুরে দাঁড়াচ্ছে রেমিট্যান্স, ২৪ দিনে এলো ২০ হাজার ৩৭২ কোটি টাকা
ঘুরে দাঁড়াচ্ছে রেমিট্যান্স, ২৪ দিনে এলো ২০ হাজার ৩৭২ কোটি টাকা
BD HIGHLIGHTS
আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স আসা থমকে গেলেও শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও গতি বেড়েছে। আগস্ট মাসের ২৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৩৭২ কোটি ৪৭ লাখ ৪০ হাজার ৯৪০ টাকা)। এ হিসাবে প্রতি দিন প্রবাসী আয় এলো ৭ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৮৩ মার্কিন ডলার। রবিবার (২৫ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রবাসী আয় কিছুটা কমে যায়। কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে প্রবাসী আয় আবার ঘুরে দাঁড়াতে থাকে। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। আগের বছরের আগস্ট মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ডলার। প্রবাসী আয় বৃদ্ধিতে রেমিট্যান্সের ডলারের দাম একসঙ্গে ৭ টাকা বাড়ানোর ফলে জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ৭৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।