চট্টগ্রাম বন্দর অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা: কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে অপারেটর হিসেবে নিয়োগের প্রক্রিয়া বাতিলের দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দর শাখা ও সাবেক সিবিএ শনিবার ও রবিবার ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটেই বন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি জারি করে। বন্দর কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি কতিপয় স্বার্থান্বেষী দল, গোষ্ঠী ও ব্যক্তি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ও বন্দরকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এনসিটি সংক্রান্ত বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও মহামান্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে তারা বেআইনিভাবে সভা-সমাবেশ, মিছিল, কর্মবিরতি ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড ঘটছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও বন্দরের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অব্যাহত রাখতে চট্টগ্রাম বন্দরকে সার্বক্ষণিক সচল ও কার্যকর রাখা অত্যাবশ্যক। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের বেআইনি ও ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯, চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯১সহ প্রযোজ্য সব আইন ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।