৯ বছর পর চালু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট। এটি হতে যাচ্ছে বিমানের ২৩তম রুট।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ইতালির রোমের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের প্রথম একটি ফ্লাইট। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার। লোকসানের কারণে ২০১৫ সালে এই রুটটি বন্ধ করে দেয় বিমান। এবার বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আজিম। সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিমানের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে। ইতালির রাজধানী রোমসহ মিলান, ভেনিসে বসবাস করছে কমপক্ষে ২ লাখ বাংলাদেশি, এর বাইরে বছর জুড়ে দেশটিতে যাচ্ছেন হাজারো বাংলাদেশি পর্যটক। ইতালি তো বটেই ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত অন্য কোনো দেশে বাংলাদেশ বিমানের সরাসরি কোনো ফ্লাইট চালু নেই। এত দিন ভরসা ছিল মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইনসগুলো। এতে করে ট্রানজিট নিয়ে ১৫-১৬ ঘণ্টা লেগে যেত ইতালি পৌঁছতে। ইতালিতে আজ দিবাগত রাত সাড়ে তিনটায় চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এতে করে ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে ঢাকা থেকে রোম যাওয়া যাবে। রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৯টায়। একই দিন রোম থেকে আরেকটি ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে। রোম পর্যন্ত ইকোনমি ক্লাসে সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার টাকা আর দ্বিমুখী ১ লাখ ৪ হাজার টাকা। ২০০৫ সালে বিমানের ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিমানের মোট ৩১টি রুট চালু ছিল। তখন বেশির ভাগ উড়োজাহাজ ছিল ভাড়া নেওয়া। এখন বিমানে ১৬টি বোয়িংসহ ২১টি নতুন উড়োজাহাজ রয়েছে। তাই আস্তে আস্তে বিমানের নতুন রুটও চালু করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের পরবর্তী গন্তব্য মালদ্বীপ ও চীনের কুনমিং। ১৯৮১ সালের ২ এপ্রিল ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট চালু হয়। নানা কারণে ২০১৫ সালের ৬ এপ্রিল তা বন্ধ হয়ে যায়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।