BD Highlights
বাণিজ্য

ছয়-সপ্তাহের মধ্যে ডলারের মান সর্বোচ্চ

ছয়-সপ্তাহের মধ্যে ডলারের মান সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রের ডলারকে সাধারণত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে ধরা হয়। বিশ্বের যত মুদ্রা আছে তারমধ্যে মার্কিন ডলারই সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে। মাঝখানে পড়তি অবস্থা গেলেও ফের আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম ব্যাপক বেড়েছে। গত ৬ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সুদের হার নতুনভাবে নির্ধারণের আগে শুক্রবার গত ছয়-সপ্তাহের মধ্যে ডলারের এখন সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থার কারণে ডলারের মান বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। রয়টার্সের তথ্যমতে, গত ছয় সপ্তাহে ডলারের সূচক ছিল সর্বোচ্চ ১০১ দশমিক ৯০, বৃহস্পতিবার তা দাঁড়িয়েছে ১০২ দশমিক ০৯ এ। অর্থাৎ এই সূচক বেড়েছে প্রায় দেড় শতাংশ। গত এপ্রিলের পর থেকে এটির সবচেয়ে শক্তিশালী অবস্থান। এদিকে ইউরোর মান এই সপ্তাহে কমেছে এই সপ্তাহে এক দশমিক ১৮ শতাংশ। রয়টার্সের করা এক জরিপে অর্থনীতিবিদরা আমেরিকায় প্রায় দেড় লাখ চাকরি সংযোজনের আশা করছেন। যেখানে বেকারত্ব চার দশমিক ২ শতাংশ স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন