জুনের তিন সপ্তাহে রেমিট্যান্স এলো ১৯১ কোটি ৪৩ লাখ ডলার
জুনের তিন সপ্তাহে রেমিট্যান্স এলো ১৯১ কোটি ৪৩ লাখ ডলার
BD HIGHLIGHTS
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুনের ২১ দিনে মোট প্রবাসী আয় এসেছে ১৯১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২২ হাজার ৩৯৮ কোটি টাকা (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে)। আজ রবিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগে দুই সপ্তাহে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ১১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ২৮৫ মার্কিন ডলার। ঈদের পর ২১ জুন অবধি প্রতিদিনের প্রবাসী আয় কমে দাঁড়াল ৯ কোটি ১১ লাখ ৬০ লাখ ৪৭৬ ডলারে। ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা করার সঙ্গে সঙ্গে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়তে থাকে। জুন মাসের প্রথম দুই সপ্তাহে প্রতিদিন প্রবাসী আয় আসার পরিমাণ এ যাবৎ কালের সর্বোচ্চ পর্যায়ে উঠে। কিন্তু ঈদের সপ্তাহে এই ধারা কিছুটা কমে আসে। আগের মাসের প্রতিদিন প্রবাসী আয় প্রবাহ পর্যালোচনা করলে দেখা যায়, চলতি বছরের মে মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছর ২০২৩ সালের জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এ হিসাবে জুন মাসে প্রবাসী আয় প্রবাহ এখনও ইতিবাচক। তথ্যে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৪ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ২৪ লাখ ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।