BD Highlights
বাণিজ্য

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রস্তাব বিবেচনা স্থগিতের সিদ্ধান্ত

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রস্তাব বিবেচনা স্থগিতের সিদ্ধান্ত

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইনের অধীন চলমান সকল কার্যক্রম বন্ধ থাকবে। আজ সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১) প্রয়োগের কারণে এ খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন উঠতে পারে। এই অবস্থায় আইনটির অধীনে দেশে চলমান সব নেগোসিয়েশন, প্রকল্প বাছাই/প্রক্রিয়াকরণ এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই আইনের অধীন এরই মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত সকল কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে অবহিত করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩-এর ৩৪ক ধারার আওতায় সরকার কর্তৃক জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও তা হতে পারে। এই অবস্থায় উক্ত ধারার অধীনে মূল্যবৃদ্ধির প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন