BD Highlights
বাণিজ্য

টিসিবির গাড়িতে ভারতীয় পিঁয়াজ মিলবে ৪০ টাকায়

টিসিবির গাড়িতে ভারতীয় পিঁয়াজ মিলবে ৪০ টাকায়

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ মঙ্গলবার থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি করবে ভারতীয় পিঁয়াজ। সকালে কারওয়ান বাজারে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এই পিঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে টিসিবির আমদানিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের মধ্যে প্রথম ধাপে এক হাজার ৬৫০ টন সোমবার রেলযোগে দেশে এসেছে। ওই পিঁয়াজ ঢাকা মহানগরীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে খোলা বাজারে বিক্রি করা হবে। প্রতি কেজি পিঁয়াজের পূর্ব নির্ধারিত ভোক্তা মূল্য ৫০ টাকা থেকে ১০ টাকা কমেয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সব ভোক্তা এই পিঁয়াজ দুই কেজি করে ক্রয় করতে পারবেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন