আওয়ামী লীগ সরকার পতনের পর হামলা-মামলার ভয়ে বিভিন্ন ডিলারশিপ নিয়ে কার্যক্রম পরিচালনাকারীরা আত্মগোপনে চলে গেছেন। অনেকের নামে মামলাও হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে সার বিতরণ, ওপেন মার্কেট সেল (ওএমএস) এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্যক্রমে ভাটা পড়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করেই অনেকে রাজনৈতিক বিবেচনায় ডিলারশিপ পেয়েছিলেন। তবে এসব বিষয়ে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা। প্রয়োজনে অভিযুক্ত বা রাজনৈতিক বিবেচনায় পাওয়া ডিলারশিপ বাতিল করারও নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, বিভিন্ন জেলা উপজেলায় যারা সার, ওএমএস এবং টিসিবির ডিলারশিপ নিয়ে কার্যক্রম পরিচালনা করেছেন তাদের অনেকেই সরকার পতনের পর থেকে পলাতক। অনেক জেলা-উপজেলায় মামলা হয়েছে এসব ডিলারদের নামে। ফলে অনেক স্থানে টিসিবির পণ্য বিতরণ, ওএমএস কার্যক্রম এবং সার বিতরণ বন্ধ আছে। কোথাও সীমিত পরিসরে চলছে। কোথাও নানা প্রতিকূল পরিস্থিতিতে ডিলারশিপ চালাতে হিমসিম খাচ্ছেন বর্তমান ডিলাররা। ইতোমধ্যেই দলীয় বিবেচনায় পাওয়া এসব ডিলারশিপ বাতিলের দাবি উঠেছে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও। সম্প্রতি সচিবালয়ে বাণিজ্য সচিবের সঙ্গে এক বৈঠকে দেশের সব বিভাগীয় কমিশনারের টিসিবির ডিলারদের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। ডিলারদের অনুপস্থিতিতে কোনো কার্যক্রম যেন থেমে না থাকে, প্রয়োজনে ডিলারশিপ বাতিল করে নিয়মমতো ডিলারশিপ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগে বিভাগীয় কমিশনারদের নিয়ে চলতি মাসের এক সমন্বয় সভায়ও সারের ডিলার এবং ওএমএস কার্যক্রম নিয়ে সচিবরা নির্দেশনা দিয়েছেন। সচিবদের নির্দেশনা পেয়ে কমিশনাররাও এসব বিষয় নিয়ে কাজ করতে ডিসি-ইউএনওদের তাগিদ দিয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।