নিত্যপণ্যের বাজারে দিনদিন অস্বস্তি বাড়ছে। প্রায় প্রতিটি সবজির দাম এখন ৮০-১০০ টাকার উপরে। এদিকে ডিমের সাথে তাল দিয়ে দাম বাড়ছে মুরগির। লাগামহীন হয়ে উঠেছে মুরগির বাজার। একদিনের ব্যবধানে জাত ভেদে কেজিতে ১০-২০ টাকা বেড়েছে মুরগির দাম। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, ভাটারা নতুনবাজার, বাড্ডার বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকায়। দুদিন আগে ১৯০ টাকার ব্রয়লার মুরগি এখন ২০০-২১০ টাকা বিক্রি হচ্ছে। আগের থেকেই বাড়তি মুরগির ডিমের দাম। হালি ৬০-৬৫ আর ডজনে বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। এদিকে কাঁচা মরিচ ৪০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বেগুন মানভেদে কেজিতে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১২০ টাকায়, টমেটো কেজিতে ২৬০ থেকে ২৮০ টাকা, শসা ৮০ টাকা, পটল-ঢেঁড়স ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। অন্যদিকে ব্যবসায়ীরা বন্যা আর সরবরাহ ঘটতির অজুহাত দেখিয়েছেন। তারা বলছেন, বৃষ্টির প্রভাব কমায় সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। তাই দামও নিচের দিকে নামতে শুরু করেছে। আর কিছুদিন পর আরও কমে যাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।