BD Highlights
বাণিজ্য

দেশের বাজারে এলো বিওয়াইডি সিলায়ন ৬

দেশের বাজারে এলো বিওয়াইডি সিলায়ন ৬

ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে তাদের সিলায়ন লাইনআপের নতুন গাড়ি বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে নিয়ে এসেছে। উন্নত ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি হিসেবে এই বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। এ উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি শোরুমে এক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজনে অন্যান্য অতিথিদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। বিওয়াইডি সিলায়ন ৬ এর ‘ওশান অ্যাস্থেটিক্স’-অনুপ্রাণিত নকশা, বিওয়াইডি-এর নিজস্ব ব্লেড ব্যাটারি ও এই খাতের অন্যতম দক্ষ প্রযুক্তির জন্য অনন্য। এর নান্দনিক ডিজাইন ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন