চলতি বছরের নভেম্বর মাসে প্রবাসীরা ২২০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এক বছর আগের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশের বেশি। গত বছরের নভেম্বরে প্রবাসীরা ১৯৩ কোটি ডলার পাঠিয়েছেন। রবিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য মতে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী এসেছে ৮২ কোটি ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১২২ কোটি ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৬২ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিবেদন মতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে প্রবাসী আয় এসেছে ২৩০ কোটি ডলার। সেই হিসাবে নভেম্বরে রেমিট্যান্স কমেছে ৪ শতাংশের একটি বেশি। তবে এই অর্থবছরের মধ্যে সেপ্টেম্বরে সবেচেয়ে বেশি ২৪০ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। জুলাই মাসে পাঠিয়েছে ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি ডলার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।